প্রকল্প অনুমোদন করার ক্ষেত্রে পরিকল্পনামন্ত্রীর আর্থিক ক্ষমতা কমেছে। মঙ্গলবার (১৭ মে) পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত নতুন পরিপত্রের অনুমোদন দেওয়া হয়।
এদিন জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় আগামী অর্থবছরের উন্নয়ন বাজেট অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় তিনি পরিকল্পনা কমিশনের নতুন পরিপত্রের অনুমোদনও দিয়েছেন।
সভা শেষে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, কারিগরি প্রকল্পে হাজার কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারতেন পরিকল্পনামন্ত্রী। তবে এখন তিনি উন্নয়ন প্রকল্পে ৫০ কোটি টাকার বেশি অনুমোদন দিতে পারবেন না।
এনইসি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলেও তিনি জানান।